চট্টগ্রামের আন্দরকিল্লায় মাসুদা ফেব্রিক্স প্রাইভেট লিমিটেড নামে একটি পোশাক কারখানায় বিক্ষোভ করছে শ্রমিকরা।
বকেয়া বেতনের দাবিতে সোমবার সকাল ১০টা থেকে কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করে তারা।
চট্টগ্রাম শিল্প পুলিশের পরিদর্শক (গোয়েন্দা) আরিফুর রহমান জানান, মে মাসের আউট সেলারি ও জুন মাসের বেতনের দাবিতে রবিবার রাতে শ্রমিকরা কারখানাটির প্রোডাকশন ম্যানেজারকে আটকে রাখে।
রাত ৩টার দিকে তাদেরকে শান্ত করে পাঠিয়ে দেওয়া হয়। সোমবার সকাল থেকে কারখানাটির প্রায় ৭০ জন শ্রমিক কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে। তাদেরকে সড়কে যেতে দেওয়া হয়নি।
এআই/
জাতীয়
চট্টগ্রামে পোশাক শ্রমিকদের বিক্ষোভ
চট্টগ্রামের আন্দরকিল্লায় মাসুদা ফেব্রিক্স প্রাইভেট লিমিটেড নামে একটি পোশাক কারখানায় বিক্ষোভ করছে শ্রমিকরা। বকেয়া বেতনের দাবিতে সোমবার সকাল ১০টা থেকে কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করে তারা।





