নারায়ণগঞ্জের রূপগঞ্জে সড়ক দুর্ঘটনায় জয়নাল আবেদীন (১৯) নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও ২জন।

বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার গোলাকান্দাইল এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জয়নাল আবেদীন উপজেলার ডহরগাঁও এলাকার সাত্তার আলীর ছেলে। আহতরা হলেন পাশের হোড়গাঁও এলাকার শাহীন মিয়া (২২)ও রিয়াদ মিয়া (২১)।

জানা গেছে, ভুলতা থেকে একটি মটরসাইকেল যোগে আহত ওই দুই জনকে নিয়ে নিজ বাড়ি ডহরগাঁও ফিরছিলেন এসএসসি পরীক্ষার্থী জয়নাল আবেদীন। গোলাকান্দাইল এলাকা অতিক্রমকালে অপর দিক থেকে আসা দ্রুতগামী ক্যাভার্ডভ্যান মটরসাইকেলটিকে জোরে ধাক্কা মারে। এসময় ঘটনাস্থলেই জয়নাল আবেদীন মারা যান। আহত হন শাহিন মিয়া ও রিয়াদ মিয়া নামের দুই জন।

জেএ