চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলার পৌর কাউন্সিল ও ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসনে নির্বাচিত ১২৫ জন নারী সদস্য শপথ গ্রহণ করেছেন।
শনিবার চট্টগ্রাম জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এসব সদস্যদের শপথ বাক্য পাঠ করান বিভাগীয় কমিশার মোহাম্মদ আব্দুল্লাহ।
শনিবার শপথ নেয়া নারী সদস্যদের মধ্যে চট্টগ্রাম জেলার ৬২ জন, কক্সবাজারের ২৪ জন, রাঙামাটির ১৬ জন, বান্দরবানের ১৩ জন ও খাগড়াছড়ির ৩৯ জন রয়েছেন।
এসব নারী সদস্য উল্লিখিত পাঁচ জেলার বিভিন্ন উপজেলার ইউনিয়ন পরিষদের নির্বাচিত সদস্য ও পৌর কাউন্সিলর।
জেলা প্রশাসক মেজবাহ উদ্দিনের সভাপতিত্বে শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) শংকর রঞ্জন সাহা, চট্টগ্রাম বিভাগের পরিচালক (স্থানীয় সরকার) দীপক চক্রবর্তী,
বিভাগীয় উপ-পরিচালক (স্থানীয় সরকার) মোহাম্মদ মিজানুর রহমান, জেলা প্রশাসক কার্যালয়ের উপ-পরিচালক (স্থানীয় সরকার) মোহাম্মদ আবুল হোসেন,
বান্দরবানের উপ-পরিচালক (স্থানীয় সরকার) নুরুল্লাহ নুরী, সিনিয়র সহকারী কমিশনার মোহাম্মদ লুৎফর রহমান, নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিব হাসান প্রমুখ।
এআর





