র‌্যাপিড অ্যাকশন ব্যাটলিয়ন (র‌্যাব) সাবেক ছাত্রলীগ সভাপতি এনামুল হক শামীমকে লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনায় ধানমন্ডি এলাকা থেকে ৪ জনকে আটক করেছে।
মঙ্গলবার ভোরে ধানমন্ডি থেকে তাদের আটক করা হয়েছে।
আটক ৪ জনের মধ্যে ২ জন গুলি ছোড়ার সঙ্গে জড়িত আর বাকী ২ জন এ ঘটনার পরিকল্পনাকারী বলে জানান র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া ইউংয়ের পরিচালক এটিএম হাবিবুর রহমান।
বেলা ১১টায় র‌্যাবের সদর দফতরে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
১৯ জুন সকালে তিনি নিজের গাড়িতে করে ধানমণ্ডির বাসা থেকে সিদ্ধেশ্বরীর অফিসে যাচ্ছিলেন এসময় ধানমণ্ডির ৯/এ নম্বর সড়কের মোড়ে মোটরসাইকেল আরোহী ৩ সন্ত্রাসী তাকে গুলি করে পালিয়ে যায়।
ঢাকা, ৮ জুলাই (টাইমনিউজবিডি.কম)// এসআর