জামায়াতে ইসলামীর সিনিয়র সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রিভিউ আবেদন খারিজ করে মৃত্যুদণ্ড বহাল রাখার প্রতিবাদে ডাকা হরতালের সমর্থনে রাজধানীর দক্ষিণখানে মিছিল-পিকেটিং করেছে দক্ষিণখান থানা জামায়াতে ইসলামী।

মঙ্গলবার সকাল ৮টায় দক্ষিণখান কাচাবাজার থেকে শুরু হয়ে সিএনজি পাম্পের কাছে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

মিছিলের নেতৃত্ব দেন দক্ষিণখান থানা জামায়াতের সেক্রেটারি শিপন মনির ও শিবির নেতা শাহীন সরকার।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ৩০-৪০ জন যুবক কাচাবাজার মোড় থেকে হরতালের সমর্থনে মিছিল বের করে। এ সময় ভয়ে রাস্তার সকল যান চলাচল বন্ধ হয়ে যায়। মিছিল শেষ করে তারা রাস্তা অবরোধ করে সংক্ষিপ্ত সমাবেশ করে চলে যায়।

ইআর