ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে অংশ নিতে প্রার্থী ফরম নিচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও ঢাকা মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল আউয়াল মিন্টু।
বুধবার দুপুরে আব্দুল আউয়াল মিন্টুর ব্যক্তিগত নিরাপত্তা বাহিনীর সদস্য আব্দুল মান্নান জানান, আজ বিকালে তার (আব্দুল আউয়াল মিন্টু) ঢাকা উত্তর সিটি করপোরেশনে মেয়র পদে প্রার্থী ফরম নেয়ার কথা রয়েছে।
তবে বুধবার বেলা দুইটার দিকে এফবিসিসিআই’র সাবেক সভাপতির পক্ষে প্রার্থী ফরম নিতে ব্যারিস্টার এহসানুর রহমান রিটার্নিং অফিসারের কার্যালয়ে পৌঁছেছেন।
জেএ





