আজ মঙ্গলবার দুই দিনের সফরে রাজশাহী যাচ্ছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান মোজেনা। বিকেলে রাজশাহী মহানগরীর উপশহরে আমেরিকান কর্নার উদ্বোধন করবেন তিনি।
সফরের দ্বিতীয় দিন বুধবার বরেন্দ্র গবেষণা জাদুঘরের অভ্যন্তরীণ সংস্কার কাজের উদ্বোধন ছাড়াও সুশীল সমাজ, সরকারি কর্মকর্তা ও আইন প্রয়োগকারী সংস্থার কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাত করবেন মার্কিন রাষ্ট্রদূত।
সূত্রে জানা গেছে, ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি সেন্টারের সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে গঠিত রাজশাহী আমেরিকান কর্নার রাজশাহীর জনগোষ্ঠীকে এক লাখ ডলারের (৭৯ লাখ টাকা) অধিক মূল্যমানের শিক্ষা সংশ্লিষ্ট সামগ্রী, কম্পিউটার সামগ্রী ও শিক্ষা সংশ্লিষ্ট অনলাইন তথ্যাদি ব্যবহারের সুযোগ প্রদান করবে।
এই কর্নারটি ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও খুলনায় গঠিত দেশব্যাপি আমেরিকান স্থাপনার নেটওয়ার্কের সঙ্গে এবং বিশ্বব্যাপী ৪০০-এরও অধিক আমেরিকান স্থাপনার নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হয়েছে।
রাষ্ট্রদূত মজীনা বরেন্দ্র গবেষণা জাদুঘর পরিদর্শন করবেন। এই জাদুঘরে সম্প্রতি প্রায় ৭৫ লাখ টাকা ব্যয়ে অভ্যন্তরীণ সংস্কার কাজ সম্পন্ন হয়েছে। এই সংস্কার প্রকল্পটি রাষ্ট্রদূতের সাংস্কৃতিক সংরক্ষণ তহবিলের মাধ্যমে যুক্তরাষ্ট্র অর্থায়ন করে।
এই উচ্চাভিলাষী প্রকল্পের সমাপ্তি উদযাপনের পাশাপাশি রাষ্ট্রদূত বরেন্দ্র গবেষণা জাদুঘরকে সাংস্কৃতিক সংরক্ষণের জন্য তার তহবিল থেকে ৮৫ হাজার ৩৫০ ডলার (প্রায় ৬৭ লাখ টাকা) মূল্যমানের অনুদান প্রদান করবেন।
জাদুঘরটির বাহ্যিক সংস্কার এবং সংগ্রহশালার সুরক্ষার জন্য নিরাপত্তা পন্থা প্রণয়ন করা ও জাদুঘরটিকে একবিংশ শতাব্দীর মানে উন্নীত করার জন্য এই অনুদান প্রদান করা হচ্ছে।
রাজশাহী সফরকালে মার্কিন রাষ্ট্রদূত তরুণ সমাজ চালিত পরিবেশ রক্ষা সংশ্লিষ্ট উদ্যোগ নিয়ে ভলান্টিয়ার ফর বাংলাদেশের সদস্যদের সঙ্গে সাক্ষাত করবেন এবং একটি বৃক্ষরোপণ প্রকল্পে অংশ নেবেন।
রাষ্ট্রদূত রাজশাহী সিটি করপোরেশনের মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার, সারদা পুলিশ একাডেমির সদস্যবৃন্দ, যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দফতরের বিনিময় কর্মসূচির অ্যালামনাইদের সঙ্গেও সাক্ষাত করবেন।
এছাড়া মানবপাচারবিরোধী উদ্যোগের সঙ্গে সক্রিয়ভাবে কাজ করে এমন স্থানীয় এনজিও প্রতিনিধিবৃন্দের সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে রাষ্ট্রদূতের।
[b]রাজশাহী, ১৮ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // এফ এ[/b]
দুদিনের সফরে রাজশাহী যাচ্ছেন মোজেনা
আজ মঙ্গলবার দুই দিনের সফরে রাজশাহী যাচ্ছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান মোজেনা। মঙ্গলবার বিকেলে রাজশাহী মহানগরীর উপশহরে আমেরিকান কর্নার উদ্বোধন করবেন তিনি
গণমাধ্যম নিয়ন্ত্রণের ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী
গণমাধ্যমের স্বাধীনতা ও মতপ্রকাশের অধিকার অক্ষুণ্ন রেখেই সরকার দায়িত্বশীলভাবে কাজ করছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান। তিনি বলেন, গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো ইচ্ছা সরকারের নেই।
পশ্চিম তীরে ইসরায়েলি বসতি উচ্ছেদে নেতানিয়াহুর নির্দেশ
ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের তৈরিকৃত অননুমোদিত কিছু বসতি বা আউটপোস্ট ভেঙে ফেলার নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এ তথ্য নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স। ফিলিস্তিনিদের ওপর বসতি স্থাপনকারীদের হামলা বন্ধে যুক্তরাষ্ট্রের চাপের মধ্যেই নেতানিয়াহু এই নির্দেশ দিয়েছেন বলে অনুমান করা হচ্ছে।
বাংলাদেশিদের জন্য ভিসা বন্ড সহজ করার আহ্বান রাষ্ট্রপতির
ব্যবসায়ী ও প্রকৃত পর্যটকদের যুক্তরাষ্ট্র ভ্রমণের ক্ষেত্রে চালু থাকা ‘ভিসা বন্ড’ ব্যবস্থা আরও সহজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
জানালেন ট্রাম্পের বিশেষ দূত ‘বিলিয়ন ডলারে’ যুক্তরাষ্ট্র থেকে আরও বোয়িং কিনছে বাংলাদেশ
যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও বোয়িং উড়োজাহাজ কিনতে বাংলাদেশ বিলিয়ন ডলার ব্যয়ের প্রতিশ্রুতি দিয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত ও ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গর।
ব্যাখ্যা মার্কিন রাষ্ট্রদূতের উগ্রপন্থি ইসরাইলিরা যেভাবে সন্ত্রাসী
ইসরাইলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি মঙ্গলবার পশ্চিম তীরের উগ্রপন্থি ইহুদি বসতি স্থাপনকারীদের ‘সন্ত্রাসী’ হিসেবে আখ্যায়িত করার আগের অবস্থানেই অটল থেকেছেন। একই সাথে, গাজার জন্য মার্কিন-সমর্থিত পরিকল্পনার পরবর্তী পর্যায় নিয়ে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং হোয়াইট হাউসের মধ্যকার মতবিরোধের খবরও অস্বীকার করেছেন।
















