চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের কর্মীসহ ১০২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
জেলা পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার নাইমুল হাসান জানান, শনিবার দিবাগত রাত থেকে রোববার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলা থেকে জামায়াত-শিবির কর্মীসহ ১০২ জনকে গ্রেফতার করা হয়েছে।
অভিযানের সময় সাতকানিয়া উপজেলা থেকে দুটি এলজি ও ৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা বিভিন্ন মামলায় অভিযুক্ত ও পরোয়ানাভুক্ত আসামি বলে জানা গেছে।
এআর





