২০ দলীয় জোটের ডাকা অনির্দিষ্টকালের অবরোধ সমর্থনে রাজধানীর উত্তরায় মিছিল করেছে ইসলামী ছাত্রশিবির।

ঢাকা মহানগরী উত্তরের এইচআরডি মোহাম্মদ আইয়ুবের নেতৃত্বে শনিবার সকাল ৯টায় আজমপুর রেললাইনে এ মিছিল অনুষ্ঠিত হয়।

এসময় সেখানে উপস্থিত ছিলেন, প্রকাশনা সম্পাদক মো. মনোয়ার হোসেন, মো. জাকিরুল ইসলাম, উত্তরখানের সভাপতি কেরামত আলী, সেক্রেটারি মো. মমিনুর রহমান, দক্ষিণখানের সভাপতি মো. কামরুল হাসান প্রমুখ।

ইআর/ এআর