রাজধানীর মহাখালীর বক্ষব্যাধী হাসপাতালে সোমবার রাত সাড়ে ১০টার দিকে অগ্নিকাণ্ড ঘটেছে। ১০টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

আগুন নিয়ন্ত্রণে প্রাথমিকভাবে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করেছে। এরপর রাত সাড়ে ১১টার দিকে আগুন সম্পূর্ণ নেভাতে সক্ষম হন ফায়ার সার্ভিস কর্মীরা।

ব্রয়লার রুম থেকে আগুন লেগেছে বলে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা প্রাথমিকভাবে ধারণা করছেন।

এ বিষয় ফায়ার সার্ভিসের কর্মকর্তা আনিসুর রহমান জানান, মহাখালীর বক্ষব্যাধী হাসপাতালে আগুন লেগেছে খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট পাঠানো হয়। পরে আরো দুটি ইউনিট ঘটনাস্থলে রওনা হয়। রাত ১০টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। পরে আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়েছে।

ঢাকা, ২২ জুলাই (টাইমনিউজবিডি.কম) //জেডআই