উচ্চাঙ্গ সঙ্গীত মঞ্চে বক্তৃতা দেয়ার সময় অসুস্থ হয়ে পড়া বরেণ্য চিত্রশিল্পী কাইয়ুম চৌধুরী না ফেরার দেশে চলে গেলেন। রোববার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টায় তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।
রোববার রাজধানীর আর্মি স্টেডিয়ামে বেঙ্গল উচ্চাঙ্গ সংগীত উৎসব ২০১৪- এর চতুর্থ দিনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় রাত পৌনে ৯টার দিকে হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়ে যান তিনি। এরপর তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
জেডআই





