২০ দলীয় জোটের ডাকা হরতাল-অবরোধ সমর্থনে রাজধানীর বাংলামোটর এলাকায় মিছিল করেছে জামায়াতে ইসলামী কলাবাগান-নিউমার্কেট থানা।

ঢাকা মহানগরী কর্মপরিষদ সদস্য ও মোহাম্মদপুর থানা আমীর মো. দেলোয়ার হোসেনের নেতৃত্বে সকাল ৭টায় বাংলামোটর মোড় থেকে মিছিলটি শুরু হয়ে সোনারগাঁও রোডে শেষ হয়।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা কলেজ শিবির সভাপতি মো. শরিফুল ইসলাম, সেক্রেটারী রিফাত হাসান মুন্না ও সাংগঠনিক সম্পাদক আসিফ জাকারিয়া সেীরভ এবং স্থানীয় জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা।

এআর