গাজীপুরে এক যুবককে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার দুপুরে পুলিশ গাজীপুর সিটি করপোরেশনের ঝাঝর এলাকার একটি ধানখেত থেকে ওই লাশ উদ্ধার করে।

নিহতের নাম হাবিব মিয়া (১৮)। তিনি গাজীপুর সিটি করপোরেশনের ডেগেরচালা এলাকার কলিম উদ্দিনের ছেলে।

পুলিশ ও এলকাবাসী সূত্রে জানা গেছে, হাবিব মিয়া ডেগেরচালা এলাকায় একটি মোবাইল সার্ভিসিংয়ের দোকান পরিচালনা করতেন। রোববার রাত সাড়ে ৮টার দিকে দোকানের থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ হন। সোমবার দুপুরে পার্শ্ববর্তী ঝাঝর পশ্চিমপাড়া এলাকার একটি ধানখেতে স্থানীয়রা তার গলা কাটা লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন।

জয়দেবপুর থানার ভোগড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ জাকির হোসেন জানান, নিহত  যুবককে পেটে ধারালো অস্ত্রে আঘাত করে হত্যা করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

কেএইচ