রাঙ্গামাটি শহরে কলেজ গেট এলাকায় বৃহস্পতিবার বিকালে বসতঘরের ওপর পাহাড় ধসে মাটি চাপা পড়ে তিনজন নিহত হয়েছেন। নিহতরা হলেন বাড়ির মালিক শামসুল আলম, নির্মাণ শ্রমিক কালু মালাকার ও মো. হানিফ। এ সময় মো. ফারুক নামে একজন আহত হন।
রাঙ্গামাটি ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক গোলাম মোস্তফা জানান, বৃহস্পতিবার বিকেল ৪টার সময় কলেজ গেট এলাকায় একটি সেমি পাকা বসতঘরের দেয়াল নির্মাণ কাজ চলার সময় পাহাড়ের মাটি ধসে বাড়ির মালিকসহ চারজন চাপা পড়েন। খবর পেয়ে সেনাবাহিনী-ফায়ার সার্ভিস ও পুলিশসহ স্থানীয়রা মাটির নিচ থেকে তাদের উদ্ধার করে রাঙ্গামাটি সদর হাসপাতালে নিয়ে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান, অসচেতনভাবে পাহাড়ের মাটি কেটে দেয়াল নির্মাণ করায় এ দুর্ঘটনার ঘটনা ঘটে। রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নানসহ অন্য কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
জেড





