যশোরের বেনাপোলের দৌলতপুর সীমান্তে অভিযান চালিয়ে ২০ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি সদস্যরা।

সোমবার সকাল ১১টার দিকে এসব মালামাল জব্দ করা হয়।

২১ বিজিবির দৌলতপুর ক্যাম্প কমান্ডর নায়েব সুবেদার আজমত খান বলেন, গোপন সংবাদের জানা যায়, চোরাচালানিরা ভারত থেকে বিপুল পরিমাণ মালামাল এনে যশোরের উদ্দেশ্যে তেরোঘর নামক স্থানে অপেক্ষা করছে।

পরে সেখানে অভিযান চালিয়ে মালামালগুলো জব্দ করা হয়। যার মূল্য ২০ লাখ টাকা। আটক মালমালের মধ্যে রয়েছে, শাড়ি, থ্রিপিস, চাপাতা, চকলেট ও বিভিন্ন প্রকার কসমেটিক। পরে আটক মালামাল বেনাপোল কাস্টম হাউসে জমা দেওয়া হয়েছে বলে তিনি জানান।

ওএফ