রাজধানীর সবুজবাগের বাসাবো এলাকার একটি বাসা থেকে নিলুফা আক্তার (১০) নামে এক গৃহকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছেন পুলিশ।
বুধবার (১৫ জুন) ভোর সাড়ে ৬টার দিকে খবর পেয়ে উত্তর বাসাবো এলাকার নুরুল আমিনের বাসা থেকে মরদেহ উদ্ধার করা হয়।
নিলুফা রংপুরের বদরগঞ্জের শিবপুর এলাকার দুলাল মিয়ার মেয়ে। সে নুরুল আমিনের বাসায় ১০ মাস যাবত গৃহকর্মী হিসেবে কাজ করতো। বিষয়টি জানিয়েছেন সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কুদ্দুস ফকির।
তিনি জানান, খবর পেয়ে ওই বাসার রান্না ঘরের রডের সঙ্গে ওড়না পেচাঁনো অবস্থায় তার মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়। ময়না তদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানান তিনি।
‘এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য গৃহকর্তা নুরুল আমিন ও তার স্ত্রীকে থানায় আনা হয়েছে।’, বলে জানান তিনি।
এদিকে নিহতের বড় বোন সাবিনা আক্তারের অভিযোগ, নিলুফা আত্মহত্যা করেনি, তাকে মেরে ফেলা হয়েছে।
এমই/এসএম





