রাজধানীর পুরান ঢাকার সদরঘাটে বিক্রমপুর গার্ডেন সিটি থেকে আট হাজার পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম আলামিন (৩০)।
র্যাব-১০ এর মেজর মো. জাহাঙ্গীর কবীর জানান, সদরঘাটের বিক্রমপুর গার্ডেন সিটির ৯ তলার একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে আলামিন ইয়াবার ব্যবসা করতেন। তিনি টেকনাফ থেকে ইয়াবা পাইকারি এনে সদরঘাট এলাকায় খুচরা বিক্রি করতেন। বৃহস্পতিবার রাতে তার ফ্ল্যাটে অভিযান চালিয়ে ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
তার ছোট ভাই ইয়ামিনও ইয়াবা বিক্রেতা। কিছুদিন আগে তিনি কেরানীগঞ্জে পুলিশের হাতে গ্রেফতার হন।
এমই





