বরিশালের গৌরনদী উপজেলায় বাসের ধাক্কায় ভ্যানচালক সিকান্দার ও ভ্যানযাত্রী উজ্জত আলী নিহত হয়েছেন। এ ঘটনায় ভ্যানের আরও ৪ যাত্রী আহত হয়েছেন।
শুক্রবার সকাল পৌনে ১১টার দিকে বরিশাল ঢাকা-মহাসড়কের বাটাজোর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুবুর রহমান চৌধুরী জনান, বরিশাল থেকে ঢাকাগামী সোনারতরী পরিবহনের একটি বাস যাত্রীবাহী ভ্যানকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।
এতে ভ্যানযাত্রী উজ্জত আলী ঘটনাস্থলেই নিহত হন। অশোকাঠি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় সিকান্দার আলীর মৃত্যু হয়। আহত তিনজন এখন ওই স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
এ ঘটনায় বাসটি আটক করা গেলেও চালক পালিয়ে গেছে বলে জানান ওসি।
এমকে





