হরতালের সমর্থনে রাজধানীর মৌচাকে মিছিল, সমাবেশ ও পিকেটিং করেছে রমনা থানা জামায়াতে ইসলামী।

রমনা থানা সেক্রেটারী এম জে রহমানের নেতৃত্বে বুধবার সকাল ৮টার দিকে এ মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলটি মৌচাক থেকে শুরু হয়ে ওয়্যারলেসে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

মিছিলে উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী পূর্ব শিবির সেক্রেটারী সিয়াম রেজা, জামায়াত নেতা এম ইউ আলী, আতাউর রহমান সরকার, মুস্তাফিজুর রহমান প্রমুখ।

সংক্ষিপ্ত সমাবেশে এম জে রহমান বলেন, 'আওয়ামী লীগ রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ঢালাও অভিযোগে জামায়াতের সেক্রেটারী জেনারেলকে মৃত্যুদণ্ড প্রদান করেছে। একের পর এক জামায়াত নেতৃত্বকে বিচারিক হত্যা করে এদেশের মাটি থেকে ইসলামী আন্দোলনকে ধ্বংশ করার স্বপ্নে বিভোর আওয়ামী লীগ। এই বাংলার মাটিতে তাদের সকল অন্যায় অবিচারের বিচার একদিন হবে।'

তিনি বলেন, সরকারের দায়ের করা মিথ্যা, বায়বীয় ও কাল্পনিক অভিযোগে ষড়যন্ত্রমূলক মামলায় জামায়াত নেতাদের মৃত্যুদণ্ড দেয়া হচ্ছে।

প্রসংঙ্গত, জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদকে মৃত্যুদণ্ড প্রদান করার প্রতিবাদে ও আটককৃত সকল নেতা-কর্মীদের অবিলম্বে মুক্তির দাবীতে জামায়াত বুধবার দেশব্যাপী আহুত ২৪ ঘন্টার হরতালের ডাক দেয়।

এমকে