কিশোরগঞ্জের ইটনায় ধানবোঝাই ট্রলির নিচে চাপা পড়ে রাজা মিয়া (৯) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে।

সোমবার সকাল ১১টার দিকে থানেশ্বর হাওরের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। সে উপজেলার থানেশ্বর গ্রামের কৃষক সোহরাব ভূঞার ছেলে ও স্থানীয় স্কুলের প্রথম শ্রেণির ছাত্র।

ইটনার অফিসার ইন চার্জ (ওসি-তদন্ত) মিজানুর রহমান জানান, সকালে রাজা বাড়ি থেকে বের হয়ে বাড়ির পাশে হাওরে যাচ্ছিল। এ সময় ধানবোঝাই একটি ট্রলি রাজা মিয়াকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

কেএইচ