রাজধানীর সুরিটোলা প্রাথমিক বিদ্যালয়ের ২ নং ভোট কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত ঘোষণা করা হয়েছে।

প্রিজাইডিং অফিসারের নির্দেশে এই কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সেখানে ক্ষুব্ধ ভোটাররা কেন্দ্রে ভাঙচুর করেছে বলে জানা গেছে। এ সময় বেশ কয়েকটি ব্যালট বাক্স ভেঙে গেছে।

এদিকে এই কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত ঘোষণার পর পরই ওই বিদ্যালয়ে অপর দুটি কেন্দ্রের ভোট গ্রহণও স্থগিত রয়েছে।

সকাল সাড়ে ৯টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত সেখানে ভোট গ্রহণ পুনরায় শুরু হওয়ার কোনো খবর পাওয়া যায়নি।

জেডআই/কেএইচ