চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ১৫০টি নমুনা পরীক্ষা করে আরও ২২ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্ত ১ লাখ ১ হাজার ৯৯২ জন। একই সময়ে আরও ১ জনের মৃত্যু হয়েছে।

রোববার (১০ অক্টোবর) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, এইদিন ৭টি ল্যাবে চট্টগ্রামের নমুনা পরীক্ষা হয়। এর মধ্যে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৩৬৯টি নমুনা পরীক্ষা করে ৮ জন, চমেক ল্যাবে ১৭১টি নমুনার মধ্যে ৬ জন, ৮৬টি অ্যান্টিজেন টেস্ট করে ৬ জন, শেভরনে ৫০১টি নমুনার মধ্যে ১ জন, এপিক হেলথ কেয়ার ল্যাবে ৯টি নমুনা পরীক্ষায় ১ জনের করোনা শনাক্ত হয়েছে।

আরটিআরএল ল্যাবে ৩টি ও মেডিক্যাল সেন্টার হাসপাতালে ১১টি নমুনা পরীক্ষা করে সবগুলো নেগেটিভ পাওয়া গেছে। এছাড়া চবি ল্যাব, সিভাসু ল্যাব, কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাব, ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাব, মা ও শিশু হাসপাতাল ল্যাব এবং ল্যাব এইডে এদিন নমুনা পরীক্ষা করা হয়নি।

করোনা আক্রান্তদের মধ্যে নগরে ১৮ জন এবং উপজেলায় ৪ জন। গত ২৪ ঘন্টায় মৃত্যুবরণকারী ১ জন উপজেলার বাসিন্দা। এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ২ হাজার ১৪ জন। মোট ১ হাজার ৩১১ জনের মৃত্যু হয়েছে।

এমবি