আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন, বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা আবু হানিফ নেসারীর স্ত্রী ও পুরান ঢাকার ঐতিহ্যবাহী মাহমুদা খাতুন কামিল মাদ্রাসার সম্মানিত প্রভাষক লুৎফুন্নেসা’র ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।
বুধবার (০৯ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক যৌথ শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমা লুৎফুন্নেসা’র নারী অঙ্গনে ইসলামী শিক্ষার আলো ছড়িয়ে দেয়া ও দ্বীন প্রতিষ্ঠায় তাঁর সক্রিয় ভূমিকার কথা স্মরণ করে এ শোক প্রকাশ করেন।
শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। নেতৃবৃন্দ মহান আল্লাহ রাব্বুল আলামীনের কাছে দোআ করেন, আল্লাহ যেন তার নেক আমল সমূহ কবুল করে তাঁকে জান্নাতবাসী করেন এবং তার পরিবার ও আত্মীয় স্বজনকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন।
মরহুমা লুৎফুন্নেসা বুধবার (০৯ সেপ্টেম্বর) সকালে রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না-ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর। তিনি স্বামী, ২ ছেলে সহ পরিবার পরিজন, অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমার ১ম নামাজে জানাজা আজ সকাল ১০.৩০মিনিটে ঐতিহ্যবাহী তারা মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় এবং গ্রামের বাড়ি বরগুনা জেলার পাথরঘাটায় ২য় জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তার দাফন সম্পন্ন হবে। মরহুমা লুৎফুন্নেসা বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের চকবাজার থানা শাখার ৩১নং ওয়ার্ড এর সম্মানিতা সভানেত্রী ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি
এমবি





