রাজধানীর রূপনগরে পৃথক পৃথক স্থান থেকে দুই তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার ভোর ৬টা থেকে সকাল পর্যন্ত লাশগুলো উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, ভোরে রূপনগর বেড়িবাঁধ পানি উন্নয়ন বোর্ড সংলগ্ন রাস্তার পাশ থেকে অজ্ঞাত (২২) তরুণীর লাশ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে কোনো গাড়ির ধাক্কায় ঘটনাস্থলে তার মৃত্যু হয়েছে।
অপরদিকে রূপনগরের (হাউজ নং-৫ রোড নং-১২) একটি বাসা থেকে সাবিরা হোসেন (২১) নামে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
সাবিরা নারায়ণগঞ্জ ফতুল্লার হাজীগঞ্জের মনির হোসেনের মেয়ে। তিনি ওই বাসায় ভাড়া থাকতেন। নিহত সাবিরা বিভিন্ন বিজ্ঞাপন চিত্রের কাজ করতেন।
লাশ দু’টি ঢামেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে ।
এমবি





