মৌলভীবাজারের ঢাকা - সিলেট মহাসড়কের শেরপুর এলাকায় রাস্তা পারাপারের সময় ট্রাক চাপায় হিরন মিয়া (১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে ঢাকা সিলেট মহাসড়কের শেরপুর এলাকায় এ ঘটনাটি ঘটে। হিরন মিয়া সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের নুর মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে রাতে ঢাকা- সিলেট মহাসড়কের শেরপুর এলাকায় হিরন মিয়া রাস্তা পাড়াপরের সময় একটি দ্রুতগ্রামী একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পরে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায়।

মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুছ সালেক বিষয়টি নিশ্চিত করেন।

এসএইচ