আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ড. কামাল হোসেনকে উদ্দেশ্য করে বলেছেন, ‘সাহস থাকলে ড. কামাল হোসেন ঐক্যফ্রন্টের নেতৃত্ব থেকে পদত্যাগ করে দেখাক।’

বুধবার কুমিল্লা-১১ আসনে আওয়ামী লীগের প্রার্থী ও রেলমন্ত্রী মুজিবুল হকের নির্বাচনী প্রচারণার এক পথসভায় তিনি একথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘সিইসি কেনো, সাহস থাকলে ড. কামাল হোসেন ঐক্যফ্রন্টের নেতৃত্ব থেকে পদত্যাগ করে দেখাক।’

ড. কামালের মুখের বিষ ফরমালিনের চেয়ে ভয়ংকর বলে মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুমিল্লা-১১ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও রেলমন্ত্রী মুজিবুল হক, চৌদ্দগ্রাম উপজেলা চেয়ারম্যান আবদুল সোবহান ভুইয়া হাসান, পৌরসভার মেয়র মিজানুর রহমান।