চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক ভটভটি চালকসহ দুইজন নিহত ও চারজন আহত হয়েছেন।

মঙ্গলবার সকালে এ দূর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- শিবগঞ্জ উপজেলার মির্জাপুর বাঙ্গালপাড়া গ্রামের সফর আলীর ছেলে মোজাম্মেল হক (৪০) ও নামোচাকপাড়ার তসলিমের ছেলে বাবুল (৪৫)।

আহতরা হলেন-বালিয়াদীঘি গ্রামের হাবিল উদ্দিনের ছেলে বাবু (৩৫), সাজুরুদ্দিনের ছেলে জাপান (২৯), শিয়ালমারা গ্রামের আবু সায়েদের ছেলে এজাবুল হক (৩০) এবং বারিকবাজার গ্রামের মাসেদের ছেলে সায়েদ আলী (৩২)।

শিবগঞ্জ থানার উপ পরিদর্শক আব্দুল করিম জানান, সকালে শিবগঞ্জের কয়লাবাড়ি থেকে একটি যাত্রীবাহী ভটভটি কানসাট যাচ্ছিল।

এ সময় সোনামসজিদ-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের কয়লাবাড়ি নামক স্থানে একটি ট্রাক ভটভটিকে ধাক্কা দেয়।

এতে ঘটনাস্থলেই ভটভটি চালক মোজাম্মেল নিহত এবং রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে বাবুল মারা যায়।

আহত হয় আরো চারজন। দুর্ঘটনার পর ট্রাকের চালক ও তার সহকারী পালিয়ে গেছে।

এমকে