গোপালগঞ্জে বাসের সঙ্গে প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে দুই ভাই নিহত হয়েছেন। আজ বুধবার বেলা একটার দিকে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মহেষপুর ইউনিয়নের মাঝিগাতি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুই ভাই হলেন মো. নুরুজ্জামান ওরফে জামাল মাতুব্বর (৫৫) ও মো. বাদল মাতুব্বর (৪৮)। তারা ঢাকা মহানগরের শুক্রাবাদ এলাকা মৃত তুফানী মাতুব্বরের ছেলে।

কাশিয়ারী থানার উপপরিদর্শক (এসআই) ইমারত হোসন বলেন, ঢাকা থেকে গোপালগঞ্জগামী দোলা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ঢাকাগামী একটি প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হলে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় প্রাইভেটকারের যাত্রী দুই ভাই ঘটনাস্থলেই নিহত হন। পুলিশ বাসটি আটক করলেও চালক পালিয়ে গেছে।

কাশিয়ানী থানায় দুই ভাইয়ের মরদেহ শনাক্ত করেন মাদারীপুরের শিবচর আল জামিয়াতুল ইসলামীয়া হাফেজিয়া মাদ্রাসার শিক্ষক আলতাফ হোসেন। তিনি বলেন, ওই দুই ভাই গতকাল মঙ্গলবার মাদ্রাসার বার্ষিক অনুষ্ঠানে যোগ দিতে শিবচর গিয়েছিলেন। আজ ভোরে তাঁরা কাজে গোপালগঞ্জ শহরে যান। গোপালগঞ্জ শহরের কাজ শেষ করে ঢাকা যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।

এমই