গতকাল শুক্রবার রাতে রাজধাণীর মানিক নগর এলাকায় একটি কভার্ট ভ্যানের ধাক্কায় বাইসাইকেল আরোহি কবি সাইদ আখন্দ ছিটকে পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।
আজ শনিবার তার লাশ জামালপুর জেলার নলিতা বাড়ীতে পরিবাড়ি গ্রামে দাফনে করা হয়েছে। কবি সাঈদ আখন্দ জামালপুর জেলার সদর উপজেলার নান্দিনায় জন্মগ্রহণ করেন। মৃতকালে তিনি স্ত্রী শিরিন আক্তার ২ ছেলে অতন্দ্র ও অনন্তসহ অসংখ্য গুনগ্রাহি রেখেগেছেন।
কবি সাঈদ আখন্দের প্রকাশিত কাব্যগ্রন্থ ‘বৃষ্টি ধারায় রক্তের স্রোত, প্রেমিক ও বিপ্লবী, পুড়ে যাই প্রেমে ও আগুনে, বেঁচে আছি সন্তাপে-সম্ভোগে, স্বপ্ন ভাসে রক্তজলে’ ও অন্যান্য।
তিনি পুরস্কার পেয়েছেন- জসিম উদ্দিন পুরস্কার, দক্ষিন বাংলা সাহিত্য সংস্কৃতি পদক, কবি জীবনান্দ দাশ পুরস্কার ও অন্যান্য।
কবি সাঈদ আকন্দ আধুনিক ও প্রথিতযশা কবি। তিনি সুকান্ত সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা মহাসচিব এবং জাতীয় কবিতা পরিষদের কেন্দ্রীয় কমিটির সাবেক নির্বাহী সদস্য বলে জানান তার পরিবারের সদস্যরা।
একে





