কলেজের কর্মচারীসহ পাবলা ও কাশিপুর এলাকার দুস্থ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে ইসলামী ছাত্রশিবির সরকারি বিএল কলেজ শাখা।
কেন্দ্র ঘোষিত সপ্তাহব্যাপী শীতবস্ত্র বিতরণ কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার খুলনা নগরীর বিএল কলেজ এলাকায় এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।
কলেজ সভাপতি সাদিকুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি সুজন কাজীর ব্যবস্থপনায় প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মু. মনির আহমেদ। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও খুলনা মহানগরী সভাপতি আজিজুল ইসলাম ফারাজী।
এছাড়াও একরামুল কবির, আবুল বাশার, মফিজুল ইসলাম, আকতার হোসেন, আনিস মাহমুদ, আল মামুন, খলিলুর রহমান, তানভীর হোসেন প্রমুখ নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মনির আহমেদ বলেন, কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সংগঠনের সকল স্তরের জনশক্তিরা অসহায় ও শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে। ইসলামী ছাত্রশিবির অতীতে দেশের মানুষের যে কোন সমস্যায় যেভাবে পাশে ছিল এখনও আছে এবং ভবিষ্যতেও থাকবে। তিনি শীতার্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য সমাজের সকল বিত্তবানদের প্রতি আহবান জানান।
এআর





