২০ দলীয় জোটের ডাকা অবরোধের পাশাপাশি আহুত ৭২ ঘন্টা হরতালের ১ম দিনে কেন্দ্র ঘোষিত কর্মসুচির আলোকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে গণমিছিল করে কুষ্টিয়া জেলা ২০ দলীয় জোটের নেতাকর্মীরা।

রোববার সকাল ৮ টায় কুষ্টিয়া ২০ দলীয় জোটের যুগ্ন আহবায়ক মো: দেলোয়ার হোসেনের নেতৃত্বে শহরের ছয় রাস্তার মোড়ে গণ মিছিল নেতাকর্মীরা। মিছিলটি থানাপাড়ার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ছয় রাস্তার মোড়ে এসে শেষ হয়। মিছিল শেষে জোটের নেতা কর্মীরা রাস্তা অবরোধ করে। এসময় রাস্তায় সব ধরণের যান চলাচল বন্ধ থাকে।

মিছিলে অন্যান্যের মধ্যে শহর বিএনপি, শহর জামায়াত ও স্থানীয় শিবির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ইআর