কুমিল্লায় বিপুল পরিমান মাদকসহ ৩ ব্যবসায়ী আটক করেছে কোতয়ালী থানা পুলিশ।
বুধবার ভোর রাতে কোতয়ালী থানার এস আই আনোয়ার মোবাইল ডিউটি চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে আলেখারচর এলাকা থেকে অটোবাইকে পাচাঁর কালে মাদকসহ ৩ ব্যবসায়িকে আটক করে।
আটককৃতরা হলেন সদর উপজেলার মাঝিগাছার মমতাজ মিয়ার ছেলে তোহিদ ইসলাম, বৃষ্ণপুর ফজলু মিয়ার ছেলে ছুন্ন মিয়া ও ছোটরার মিজান মিয়া।
আটককৃত মালামালের মধ্যে ৭২ বোতল হুইস্কি, ৩০ বোতল ফেনসিডিল ও ৫০ বোতল হোয়াইট চিফ্। যার আনুমানিক মূল্য ৮০ হাজার টাকা। তাদের বিরুদ্ধে কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়।
ইআর





