বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ময়মনসিংহে শিশু-কিশোরদের চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শিল্পাচার্য্য জয়নুল আবেদীন সংগ্রহশালার উদ্যোগে এই চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়।

শুক্রবার দুপুরে জয়নুল আবেদীন সংগ্রহশালা মিলনায়তনে ৪টি বিভাগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রথম শ্রেণি থেকে দশম শ্রেণির ১৩০ জন শিশু-কিশোর এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

প্রথম শ্রেণি থেকে দ্বিতীয় শ্রেণির শিশুরা উন্মুক্ত বিষয়ে এবং তৃতীয় থেকে দশম শ্রেণির ক্ষুদে শিল্পীরা বাংলাদেশ ও মুক্তিযুদ্ধ বিষয়ে রং তুলিতে ছবি ফুটিয়ে তুলে।

ঢাকা, ২২ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই