চট্টগ্রামের সাতকানিয়া ও লোহাগাড়া উপজেলায় রোববার রাতভর সাঁড়াশি অভিযান চালিয়েছে পুলিশ। এসময় জামায়াত-শিবিরের ২০ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
এ অভিযানে অংশ নেন, চট্টগ্রাম জেলা পুলিশের সাতকানিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) একেএম এমরান ভূঁইয়া, সাতকানিয়া থানার ওসি মো.খালেদ হোসেন এবং লোহাগাড়া থানার ওসি মো.শাহজাহানের যৌথ নেতৃত্বে থানা ও জেলা পুলিশের প্রায় এক হাজার সদস্য ।
এএসপি একেএম এমরান ভূঁইয়া জানান, সাতকানিয়ার এওচিয়া, কাঞ্চনা, মাদার্শা এবং লোহাগাড়ার চুনতি এলাকা থেকে জামায়াত-শিবিরের ২০ নেতা-কর্মীকে আটক করা হয়েছে।
আটককৃতদের সুনির্দিষ্ট মামলায় গ্রেপ্তার দেখিয়ে সোমবার আদালতে হাজির করা হবে বলে এএসপি জানান।
ঢাকা, ১৬ জুন(টাইমনিউজবিডি.কম)//এনএস





