ঢাকার অদূরে আশুলিয়ার পলাশবাড়িতে খাবারের একটি হোটেলে বিস্ফোরণ ঘটেছে। এতে আহত হয়েছেন তিনজন।
আজ সোমবার সকালে এ ঘটনা ঘটে। আহতরা হলেন, ছমির উদ্দিন, বিল্লাল হোসেন ও জয়নাল।
তাঁদের মধ্যে ছমির উদ্দিনের অবস্থা আশঙ্কাজনক। তার বাঁ হাতের কবজি ও ডান হাতের আঙুল উড়ে গেছে এবং পেটের নাড়িভুঁড়ি কিছুটা বেরিয়ে গেছে। সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, আহত ব্যক্তিদের জখম দেখে ও চিকিৎসকদের সঙ্গে কথা বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে ককটেল জাতীয় বিস্ফোরক বস্তু খুলতে গিয়ে এ বিস্ফোরণ ঘটেছে। আহত বিল্লাল ও জয়নাল বলেন, তাঁরা পরোটা ভাজছিলেন। হঠাৎ বিকট শব্দ হয়ে হোটেল ধোঁয়ায় অন্ধকার হয়ে যায়।
এমবি





