জামালপুরের দেওয়ানগঞ্জ পৌরসভা মেয়র ও একটি সংরক্ষিত নারী কাউন্সিলর পদের উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে।
রোববার সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ কোনো বিরতি ছাড়াই চলবে বিকেল ৪টা পর্যন্ত।
মেয়র পদে তিনজন ও সংরক্ষিত কাউন্সিলর পদে দুইজন নারী অংশ নিচ্ছেন। মেয়র পদের প্রার্থীরা হলেন, আওয়ামী লীগ সমর্থিত শেখ মোহাম্মদ নুরুন নবী অপু (দোয়াত-কলম), বিএনপি সমর্থিত একেএম মুসা (আনারস) ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাহনেওয়াজ শাহানশাহ (চশমা)।
এছাড়া নারী কাউন্সিলর পদে সেলিনা খান মজলিস (কলস) ও মরিয়ম বেগম (সেলাই মেশিন) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করছেন।
নির্বাচনে নয়টি কেন্দ্রে মোট ভোটার ২৫ হাজার ৭৭৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১২ হাজার ৫২৪ জন ও নারী ভোটার সংখ্যা ১৩ হাজার ২৫১ জন।
শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ নিশ্চিত করতে ইতোমধ্যে সব প্রস্তুতি গ্রহণ নেওয়া হয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম জানিয়েছেন।
ঢাকা, ২৪ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এএইচ





