চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বৈলছড়ি তেতুলিয়া এলাকায় ট্রাক চাপায় আবদুর রহমান নামে (১৩) এক স্কুলশিক্ষার্থী নিহত হয়েছে।

সোমবার সকাল ১০ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবদুর রহমান জঙ্গল চাম্বল ৯ নম্বর ওয়ার্ড এলাকার আলী আকবরের ছেলে। সে বৈলছড়ি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র।

বাঁশখালী থানার উপ পরিদর্শক (এসআই) রকেট চন্দ্র দাশ কৌশিক বলেন, সোমবার সকালে বৈলছড়ি তেতুলিয়া এলাকায় রাস্তা পার হওয়ার সময় চট্টগ্রামগামী একটি ট্রাক আবদুর রহমানকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এমকে