সারাদেশে ২০১৫ সালে নিহত হয়েছেন ৯৫১ জন শ্রমিক। এর মধ্যে পরিবহন খাতেই নিহত হয়েছেন ২৫৪ জন। এমনটাই উঠে এসেছে বেসরকারি সংস্থা বাংলাদেশ অকুপেশনাল সেফটি, হেলথ অ্যান্ড এনভায়রনমেন্ট ফাউন্ডেশনের (ওশি) প্রতিবেদনে।
শুক্রবার বেলা সোয়া ১১টায় রাজধানীর ডিআরইউতে এক সংবাদ সম্মেলনে ওশি ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ড. এস এম মোর্শেদ এ তথ্য জানান।
তিনি বলেন, ২০১৫ সালে দায়িত্ব পালনকালে প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক খাতে দুর্ঘটনায় ৯৫১ জন শ্রমিক নিহত হয়েছেন। এদের মধ্যে পরিবহনখাতে নিহত হয়েছেন ২৫৪ জন।
প্রতিবেদনে আরও জানানো হয়, ২০১৫ সালে মোট আহত হয়েছেন ৯০৭ জন শ্রমিক।
সংবাদ সম্মেলনে ওশি ফান্ডেশন থেকে জানানো হয়, শ্রমিকদের নিরাপত্তা বিধানে শ্রম আইন প্রয়োগের দুর্বলতা একটি বড় চ্যালেঞ্জ। তাছাড়া মালিকরাও নিরাপত্তার বিষয়ে অবহেলা করেন। এ বিষয়ে মালিকপক্ষকে সচেতন হওয়ার আহ্বান জানান ওশি’র বক্তারা।
এমএম





