ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে গত দুই দিনে রাজধানীতে এক স্কুলছাত্র ও এক অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু হয়েছে।
এর মধ্যে বৃহস্পতিবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে মারা যান অন্তঃসত্ত্বা মাহফুজ অন্যা মারাযান ও শুক্রবার স্কয়ার হাসপাতালে মারা যায় স্কুলছাত্র রাইয়ান সরকার।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যান ২৭ বছর বয়সী অন্তঃসত্ত্বা নারী মাহফুজ অন্যা মারাযান।
মেধাবী ডিজাইনার ছিলেন অন্যা। বিয়ে করেছিলেন মাত্র ১ বছর আগে। আট মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। মাত্র আর দুই মাস পর তাদের ঘর আলো করে আসতো প্রথম সন্তান।
বিজিএমইএ বিশ্ববিদ্যালয়ের ফ্যাশন ও টেকনোলজি বিভাগ থেকে পড়াশোনা শেষ করে মেঘনা নিট কম্পোজিট নামে একটি প্রতিষ্ঠানে ডিজাইনার হিসেবে চাকরি করতেন। গত বছরের ২০শে জুন তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হন নাফিজ ইমতিয়াজের সঙ্গে। নাফিজ ইমতিয়াজ পেশায় একজন প্রকৌশলী। তারা উত্তরাতে বসবাস করতেন।
এদিকে শুক্রবার দুপুর দেড়টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ডেঙ্গুজ্বরে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় রাইয়ান নামের এক স্কুলছাত্র।
জানা যায়, রাইয়ান মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল। ৩১ জুলাই রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয় রায়হানকে। পরীক্ষা-নিরীক্ষা শেষে তার ডেঙ্গু ধরা পড়ে।
ক্রমেই তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রক্ত দেয়া হয় এবং লাইফ সাপোর্টে রাখা হয়। শুক্রবার দুপুর দেড়টায় চিকিৎসাধীন থেকে তার মৃত্যু হয়।
জেড





