কুষ্টিয়ার মিরপুরে দুই সন্তানের জননী এক ভিক্ষুক মহিলাকে (৩০) ধর্ষণ শেষে অমানবিক নির্যাতন করা হয়েছে। এলাকাবাসি তাকে মুমূর্ষু অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেছে।
সোমবার রাতে উপজেলার পোড়াদহ ইউনিয়নের চিথলিয়া গ্রামে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় মিরপুর থানা পুলিশ ধর্ষক নান্টুকে গ্রেফতার করেছে।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী জালাল উদ্দিন জানান, ধর্ষিতা পেশায় একজন ভিক্ষুক। প্রতিদিনের ন্যায় তিনি ভিক্ষা শেষে রাতে তার ভাড়া করা বাসায় ঘুমিয়ে ছিলেন। এ সুযোগে পাশের রুমে থাকা এক সন্তানের জনক নান্টু ওই ভিক্ষুকের রুমে প্রবেশ করে ধর্ষণ করে।
এ সময় ভিক্ষুক চিৎকার দিলে নান্টু তাকে অমানবিক নির্যাতন চালায়। এ ঘটনায় ওই মহিলার জরায়ু ক্ষতবিক্ষত হয়ে গেছে।
এদিকে ঘটনা মিরপুর থানা পুলিশ ধর্ষক নান্টুকে গ্রেফতার করে। নান্টু নোয়াখালী জেলার হাশেম আলীর ছেলে। সেও ওই বাসায় ভাড়া থাকতো। এ ব্যাপারে মিরপুর থানায় মামলা হয়েছে।
এমকে





