রাজধানীর রামপুরা এলাকায় অভিযান চালিয়ে নাশকতার সঙ্গে জড়িত সন্দেহে তিন জনকে আটক করেছে যৌথ বাহিনী।

সোমবার রাত ৮টার থেকে রাত ১১টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদেরকে আটক করে পুলিশ, র‌্যাব ও বিজিবির সমন্বয়ে গঠিত এ বাহিনী।

রামপুরা থানার অপারেশন অফিসার মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, আটক তিনজনের বিরুদ্ধে নাশকতা চালানোর অভিযোগ রয়েছে।

জেডআই