কুষ্টিয়ায় গভীর রাতে প্রাইভেটকারে আগুন দিয়েছে অবরোধকারীরা। তবে এ ঘটনায় কেউ হাতহত হয়নি।
রোববার দিনগত রাত ২টার দিকে কুষ্টিয়া-খুলনা মহাসড়কের লক্ষ্মীপুর ১১ মাইল ব্রিজ নামক এলাকায় এ ঘটনা ঘটে।
কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ওসি মহিবুল ইসলাম জানান, একটি প্রাইভেটকার কুষ্টিয়া থেকে ঝিনাইদহের দিকে যাওয়ার সময় লক্ষ্মীপুরে ১১ মাইল ব্রিজের কাছে পৌঁছালে আগুন দেয় অবরোধকারীরা।
দ্রুত ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় কেউ হাতহত হয়নি।
এসময় অবরোধকারীরা আরও দুটি ট্রাকের গ্লাস ভাঙচুর করে বলে জানায় প্রত্যক্ষদর্শীরা।
এদিকে ওই ঘটনার পরই ইবি থানা পুলিশের অভিযানে চারজনকে আটক করা হয়। পুলিশের দাবি আটক চারজন বিএনপির কর্মী এবং ওই অগ্নিকাণ্ডের সঙ্গে তাদের সম্পৃক্ততা রয়েছে।
এআর





