পুরান ঢাকার সদরঘাটে নৌযান শ্রমিকদের ধর্মঘট চলাকালে তাদের সঙ্গে ঘাট শ্রমিকদের সংঘর্ষে ৩ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় নৌযান শ্রমিকদের ধর্মঘটের সমর্থনে মিছিল বের হলে এ সংঘর্ষ হয়। আহত ৩ জনই নৌযান শ্রমিক।

সর্বনিম্ন মজুরি ১১ হাজার টাকা নির্ধারণ ও গ্রহণযোগ্য পে স্কেল ঘোষণাসহ ৭ দফা দাবি আদায়ে বাংলাদেশ জাহাজি শ্রমিক ফেডারেশনের ব্যানারে এ কর্মসূচি পালন করা হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কর্মসূচির সমর্থনে নৌযান শ্রমিকরা মিছিল বের করলে তাদের ধাওয়া করেন ঘাট শ্রমিকরা। এ সময় নৌযান শ্রমিকদের মিছিলে থাকা তিন জনকে ধরে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করেন তারা।

তারা আরও জানান, মিছিলের পেছনে পুলিশের গাড়ি থাকলেও উভয়পক্ষের মধ্যে প্রায় ১০ মিনিট ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।

এমবি