২০ দলীয় জোটের ডাকা হরতাল-অবরোধে নাশকতার আশঙ্কায় রোববার ভোরে মানিকগঞ্জের বিভিন্ন উপজেলা থেকে ১২ জনকে আটক করেছে পুলিশ।

পুলিশ সুপার কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাদের আটকের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

আটককৃতরা হলেন- সদর থানার মো. আলী আকবর (২৮), আব্দুল কুদ্দুস (৪৬), মো. মোসলেম উদ্দিন (৪৩), মো. সেলিম মিয়া (২৫), সিংগাইরে মো. মহিদুর রহমান (২২), আনোয়ার হোসেন (৩২),

মো. নাজমুল হক (২৮), বাবু (১৯), মো. মিজানুর রহমান (৩০), দৌলতপুরে আ. রহমান (৫০), শিবালয়ে মো. রতন হোসেন (২৬), ও হরিরামপুরে সাদ্দাম হোসেন (২৫)। আটক সকলেই বিএনপির সক্রিয় কর্মী।

এআর