রাজধানীর পুরানা পল্টনে আজাদ প্রডাক্টসের শোরুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা গেছে।
আজ (সোমবার) বেলা পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে।খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ঘটনাস্থলে থাকা ফায়ার সার্ভিসের এক কর্মী জানান, বেলা ১১টার দিকে একটি বৈদ্যুতিক মোটর বিস্ফোরিত হয়ে আজাদ প্রডাক্টসের শোরুমে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় বড় ধরনের কোনো ক্ষতি হয়নি।
এমবি





