সৌদি আরবের সাথে মিল রেখে সাতক্ষীরা সদর উপজেলায় পবিত্র ঈদুল আযহার নামাজ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১১ আগস্ট) সকাল সাড়ে ৭টায় উপজেলার বাউখোলায় অনুষ্ঠিত এই নামাজে ইমামতি করেন মাওলানা মহব্বত আলী।
জামায়াতে বাউখোলা, সাতানি, ভাদড়া, নলতা, খুলনার ডুমুরিয়া ও পাইকগাছাসহ ৮ গ্রামের শতাধিক মানুষ নামাজ আদায় করেন।
ঈদের নামাজ শেষে মুসুল্লিরা বিশ্বে মুসলিম ভ্রাতিত্ব ও শান্তি কামনা করেন।
সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ পালন করেন বাংলাদেশের বেশকিছু এলাকার মানুষ।
এমবি





