জেলায় রেলওয়ে স্টেশন থেকে ভারতীয় মাদকসহ তিনজনকে আটক করেছে র্যাব। র্যাবের দাবি, তারা মাদক ব্যবসায়ের সঙ্গে জড়িত।
দিনাজপুর র্যাব-১৩ ক্যাম্পের সিনিয়র এএসপি মো. আসলাম উদ্দিন এ তথ্য জানান।
তিনি বলেন, ‘রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে মঙ্গলবার রাত ৩টার দিকে তাদের আটক করা হয়।’
আটকরা হলেন- জেলার পার্বতীপুর উপজেলার কুলিপাড়ার (বাবুপাড়া) আব্দুল গাফ্ফারের স্ত্রী মোসাম্মত সাবিয়া (৩০), ধুপিপাড়ার মো. খলিলের ছেলে মো. মমিনুল ইসলাম (১৯) ও হযরত শেখের ছেলে মো. উজির শেখ (৩৪)।
আটকদের কাছ থেকে ১০৫ বোতল ফেনসিডিল, আমদানী নিষিদ্ধ ৫ বোতল মদসহ ভারতীয় নানা নেশাজাতীয় দ্রব্য উদ্ধার করা হয়।
জেআই





