২০দলীয় জোটোর ডাকা অনির্দিষ্টকালের অবরোধ ও হরতালকে কেন্দ্র করে সকল ধরনের নাশকতা এড়াতে নোয়াখালীর বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে বিএনপি-শিবিরের ১২ কর্মীকে আটক করেছে পুলিশ।

বুধবার দিবাগত রাত থেকে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারী) সকাল পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। আটককৃতদের মধ্যে বিএনপির ১১ ও শিবিরের ১জন কর্মীর রয়েছে। তবে তাদের বিস্তারিত নাম-পরিচয় পাওয়া যায়নি।

জেলা পুলিশ সুপার (এসপি) মো. ইলিয়াছ শরীফ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

ইআর