সিরাজগঞ্জের দু'টি উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে পুলিশ বিএনপি-জামায়াতের নেতাকর্মীসহ ২২ জনকে আটক করেছে। মঙ্গলবার সকালে এ অভিযান পরিচালনা করা হয়।
সিরাজগঞ্জ পুলিশ কন্ট্রোল রুমে দায়িত্বরত কর্মকর্তা আসাদ হোসেন জানান, সিরাজগঞ্জ পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ, একই ওয়ার্ডের যুবদলের সাধারণ সম্পাদক লেবু শেখ ও যুবদল কর্মী বাবু ইসলামকে আটক করা হয়েছে।
একই সময় রায়গঞ্জ উপজেলায় বিশেষ অভিযানে বিএনপির সাবেক সভাপতি নুর সাঈদের ভাতিজা সোহাগ, পৌর মেয়র মোশারফ হোসেন আকন্দের ছেলে মোস্তাকিন আকন্দ, বিএনপি নেতা সাকা ভূঁইয়ার ছেলে প্রভাষক আবু ফাত্তা, সাইদুল ইসলামসহ বিএনপি জামায়াত ও বিভিন্ন মামলার ১৯ আসামিকে আটক করা হয়।
আটকের বিষয়টি নিশ্চিত করেছেন রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ রাশেদুল ইসলাম বিশ্বাস।
এআর





