রাজধানীর মহাখালীর বাস টার্মিনালের পাশের রাস্তায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতপরিচয় (৩৫) এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপ-পরিদর্শক (এসআই) হৃদয় কুমার পোদ্দার জানান, কোনো এক বাহনের ধাক্কায় ওই ব্যক্তি ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অজ্ঞাতপরিচয় ওই ব্যক্তির পরনে চেক শার্ট ও চেক লুঙ্গি ছিল।

কেএইচ